গোর্কি

গোর্কি
আশিক আল জাবির
...............
না কিনতে পারবো নতুন জামা,
না কিনে দিতে পারবো নতুন শাড়ী.
অনস্বিত্ব হাত
ঈদের বাজারটাও খুব চড়া;
এবারো বুঝি বেতন টা আগে পেলাম না!
উফফফ কি যে বেলা.
তবে একটা মেহেদী কিনবো;
চকচকে মোড়কে স্বস্তা কোন মেহেদী.
আমার উরুতে মাথা রেখে তুমি শুয়ে থাকবে,
আর আমি? নিজ হাতে তোমাকে মেহেদী লাগিয়ে দেবো;
একটা ফুল আঁকবো, লাল রাঙা কাশফুল!
আর ছোট্ট করে লিখবো, LOVE YOU.
হঠাত, বাইরে মেঘের গর্জন হলে, তুমি আমাকে জড়িয়ে ধরবে;
টিপটিপ বৃষ্টির জল চালা বেয়ে তোমার মেহেদী রাঙা হাত ভিজিয়ে দিলে
আমি সেই ঘাড়ের গামছাটা দিয়ে জল মুছে দেবো.
আর তোমার উদ্দীপ্ত ঠোটে আলতো করে চুম্বন আঁকবো.
তারপর??
তারপর, সুখের বিলে নাইয়ে
ক্লান্তি বেশে তুমি ঘুমিয়ে গেলে,
তোমার পানে চেয়ে স্বপ্ন সজাবো
নতুন জামা কেনার, নতুন শাড়ী কেনার
চকচকে মোড়কে দামী কোন মেহেদী কেনার.

Share this

Related Posts

Previous
Next Post »

অংকুরোদগম

অঙ্কুরোদগম আশিক আল জাবির ............ আমিও একদিন, উচ্ছাসিত প্রণয়ের বীজ বপন করবো; উজাড় দেহে, দু মুঠো ভরে দেবো জলের মায়ার এক ফোটা জল, জোস্...