স্বর্ণলতা
আশিক আল জাবির
................
স্বর্ণলতা ও স্বর্ণলতা,
শুনেছো কী আমায়?
দীর্ঘ তেইশ বছর চেয়ে আছি,
তবে কেনো সবে আজ এলে?
বিদারণ মনে কত খুঁজেছি তোমায়!
হলুদ রাঙা অঙ্গ তোমার-
প্রথম সেই শরতে দেখেছিলাম.
তারপর, সেই যে তুমি নিশ্চল রইলে,
আবার যে সে আসলে
দীর্ঘ তেইশ বছর পর.
স্বর্ণলতা ও স্বর্ণলতা,
শুনেছো কি আমায়?
আচ্ছা -এতোদিন কোথায় ছিলে?
হিমালয়ের ওপাড়ে? নাকি,
সাদা মেঘের দেশে?
গ্রামের ঐ প্রান্তরে খুঁজেছিলাম
যেখানে কদম ফুলের গাছটা,
নীরব নদীর বাকেও খুঁজেছি
কিন্তু, তুমি সেখানেও ছিলে না!
আচ্ছা তোমার মনে আছে?
অংশুমালীর আলোতে তোমাকে হীরক দানার মত মনে হতো,
আর বর্ষার সময়?
তুমি যৌবনে জেগে উঠতে.
কি যে প্রাণবন্ত সে বেলা!
মৃত্যর ভেতরে যেনো আলোড়ন.
কথা দাও? কোথাও যাবে না,
হারাবে না,
রবে নীরবে, নিভৃতে.
স্বর্ণলতা ও স্বর্ণলতা।
আশিক আল জাবির
................
স্বর্ণলতা ও স্বর্ণলতা,
শুনেছো কী আমায়?
দীর্ঘ তেইশ বছর চেয়ে আছি,
তবে কেনো সবে আজ এলে?
বিদারণ মনে কত খুঁজেছি তোমায়!
হলুদ রাঙা অঙ্গ তোমার-
প্রথম সেই শরতে দেখেছিলাম.
তারপর, সেই যে তুমি নিশ্চল রইলে,
আবার যে সে আসলে
দীর্ঘ তেইশ বছর পর.
স্বর্ণলতা ও স্বর্ণলতা,
শুনেছো কি আমায়?
আচ্ছা -এতোদিন কোথায় ছিলে?
হিমালয়ের ওপাড়ে? নাকি,
সাদা মেঘের দেশে?
গ্রামের ঐ প্রান্তরে খুঁজেছিলাম
যেখানে কদম ফুলের গাছটা,
নীরব নদীর বাকেও খুঁজেছি
কিন্তু, তুমি সেখানেও ছিলে না!
আচ্ছা তোমার মনে আছে?
অংশুমালীর আলোতে তোমাকে হীরক দানার মত মনে হতো,
আর বর্ষার সময়?
তুমি যৌবনে জেগে উঠতে.
কি যে প্রাণবন্ত সে বেলা!
মৃত্যর ভেতরে যেনো আলোড়ন.
কথা দাও? কোথাও যাবে না,
হারাবে না,
রবে নীরবে, নিভৃতে.
স্বর্ণলতা ও স্বর্ণলতা।