সুত্রের সাহায্য অভ্যাস পরিবর্তন! পর্ব-১

আপনার কোন অভ্যাস আছে?বদঅভ্যাস বা খারাপ অভ্যাস যা আপনাকে প্রতিনিয়ত অনুশোচনার মধ্য ফেলছে? কিন্তু আপনি চাইলেও কেনো জানি অভ্যাস টা পরিবর্তন করতে পারছেন না, এই যেমন সিগারেট,বা মদ পান করা বা পর্ণ মুভি দেখা বা ইত্যাদি ইত্যাদি...
বা আপনি কি কাউকে ভুলতে পারছেন না, প্রেম করে দেবদাস হয়ে আছেন? অনেক চেস্টা করেও কি এক অদ্ভুত টানে বারবার তার কথায় মনে পড়ে আর নিজেকে নিরসতার মধ্য ফেলেন?
কিংবা অফিসের বসের নিয়মিত ঝাড়ি,কাজের রেগুলার চাপ নিয়ে ভীষণ যন্ত্রণা এর মধ্য আছেন?
তাহলে আজকের পর্ব টা আপনার জন্য, সমীকরণের আজকের পর্বে আমরা মুক্ত হতে চলেছি জীবনের অভ্যাসগত,নিরসতাজনিত,নিয়মিত চাপ থেকে একেবারে মুক্ত হতে।
নতুন দিগন্ত উন্মাচিত করার প্রয়াসে সমীকরণের মাত্রায় আপনাকে স্বাগতম।
কিছু চেনা পরিচিত সুত্র দিয়ে শুরু করি, খুব চেনা কিন্তু আজ সুত্র গুলো বিশ্লেষণ করবো ভিন্ন ভাবে,
১, ক্যালরিমিতির মূলনীতির কথা মনে আছে?
গৃহীত তাপ = বর্জিত তাপ।, একটু বড় করে যদি বলি,
যদি একাধিক বস্তুর মধ্যে তাদের বাহিরের অন্য কোথাও থেকে তাপ এদের ভেতরে না অাসে কিংবা এদের ভিতর থেকে কোন তাপ বাহিরে না যায়, তাদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তাহলে শক্তির সংরক্ষণশীলতার সূত্র হতে অামরা পাই, গৃহীত তাপ = বর্জিত তাপ।
২, কারশফের কারেন্ট সুত্র?
কোন বৈদ্যুৎতিক সার্কিটের একটি বিন্দুতে আগত কারেন্ট এবং ঐ সংযোগ বিন্দু হইতে নির্গত কারেন্ট সমান অর্থাৎ আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল সমান।
নিউটন সাহেবের গতির ৩য় সূত্র সবার জানা ,
৩, নিউটন এর গতির ৩য় সূত্র
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷
সূত্র গুলো আপনাদের সবার জানা, একটু স্লো মোশনে পড়লে ,একটা বিষয় অনুধাবিত হবে, সূত্র গুলো পৃথক পৃথক প্রসঙ্গে হলেও একটা কমন বিষয় আছে সব গুলোর মধ্য,
যেমন , দেখুন ক্যলরিমিতির মূলনীতি বলছে পারিপার্শিক বা পরিবেশের সাপেক্ষে ,পরিবেশের তাপমাত্রা একক ধরলে কোন বস্তুতে যে তাপ গৃহিত হচ্ছে, কোন সময়ের ব্যবধানে সেই একই পরিমাণ তাপমাত্রা সে বর্জন ও করছে,
অর্থাৎ , গৃহিত তাপ কে যদি আমরা ইনপুট ধরি আর বর্জিত তাপ কে যদি আউটপুট ধরি, তাহলে যা ইনপুট নিচ্ছে , সময়ের ব্যবধানে তাই সে, আউটপুট দিচ্ছে,
তাহলে “ইনপুট=আউটপুট”
আবার কারশফের কারেন্ট সূত্র ও কিন্তু একই ভাবে ব্যাখ্যা করা যায়, যেই কারেন্ট সে ইনপুট নিচ্ছে, কোন সময়ের ব্যবধানে সেই জায়গা বা সেই লুপ থেকে সম পরিমাণ কারেন্ট সে আউটপুট ও দিচ্ছে
তাহলে এই দুইটা সূত্রে কি কি ঘটনা ঘটছে,?
১, কোন তাপ বা কারেন্ট ইনপুট হচ্ছে,
২, একক বস্তু বা লূপে তা প্রসেসিং বা সীমাবদ্ধ থাকছে,
৩, সম পরিমাণ তাপ বা কারেন্ট আউটপুট দিচ্ছে
তাহলে ১ ও ৩ নং ঘটনা সমান এটা উপরের দুইটা সূত্র হতে বুঝলাম, কিন্তু এখানে ২ নং ঘটনা টা কিন্তু উভয়ের জন্য কমন অর্থাৎ আপনি কি রকম প্রতিক্রিয়া দেখিয়ে আউটপুট দিচ্ছেন
এবার প্রতিক্রিয়ার প্রসঙ্গে নিউটনের সূত্রে আসি,
আপনি কোন বস্তুতে যেভাবে বল প্রয়োগ করছেন , ঐ বস্তুটি সেভাবে বলের প্রতিক্রিয়া দেখাচ্ছে আর সেটা সমান
এবার একটা বিষয় লক্ষ্য করুন , আমরা যদি আউটপুট কে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? উপরের সূত্র গুলো থেকে এটা স্পষ্ট যে যদি , ইনপুট কে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আউটপুট এমনি নিয়ন্ত্রিত হবে, কারণ ইনপুট=আউটপুট, তাহলে ইনপুট যেমন হবে , আউটপুট ও তেমন ই হবে,
সূত্র থেকে এবার আসি সেই অভ্যাস, নিরসতা আর চাপের প্রসঙ্গে, এগুলো আমাদের Attitude এর বহিঃপ্রকাশ,
এখন প্রশ্ন এগুলো থেকে আমরা মুক্তি বা রেহাই পেতে পারি? কিভাবে পারি?
মনেকরুন আপনার ধুমপানের খুব অভ্যাস আছে, এটা নিঃশেষ মূলক ঘটনা, মানে ধুপমান করে ফেললে একটা ঘটনার সমাপ্তি ঘটনো, যদিও দৈহিক বা মানসিক প্রতিক্রিয়া থেকে যায়, কিন্তু আমরা চাচ্ছি ঘটনার শুরু ই হবে না, তাহলে সমাপ্তি এর প্রশ্ন ই আসে না, তাহলে স্বাভাবিক কোন প্রতিক্রিয়া ও হবে না।
তাহলে শুরু টা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো?
ধরুন ধুপমান করার ঘটনা টা আউটপুট আর ;
সিগারেট দেখা, সিগারেটের কথা শোনা, সিগারেটের ঘ্রাণ নেওয়া, টাকা ব্যয় করার ইচ্ছে ইত্যাদি ইত্যাদি গুলো ইনপুট, মানে একটা সিগারেট পান করার পূর্বে আমরা কি কি করি সেগুলো ইনপুট
আমি যদি চোখ দিয়ে সিগারেট ই না দেখি,বা মুখ দিয়ে সিগারেট পান না করি অর্থাৎ সিগারেট এর জন্য আমার চোখ বা মুখ কে নিয়ন্ত্রন করি , বা ইনপুট নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু আউটপুট আসবে না বা সম্ভাবনা একদম ই নেই।
এটা শুধু একটা উদাহরণ , আমার বলার উদেশ্য আমরা কোন কোন মাধ্যমে ইনপুট নিচ্ছি সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের Attitude এর বহিঃপ্রকাশ কে নিয়ন্ত্রণ করতে পারি, এবার খুজে বের করার পালা আমরা ইনপুট নিচ্ছি কোন কোন মাধ্যম দিয়ে,
উত্তর টা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে,
মুখ, চোখ, কান, নাক ও ত্বক,
লক্ষ্য করে দেখুন এওগুলো ছাড়া আমরা আর কোন ম্যাধ্যম দিয়ে কি কোন কিছু ইনপুট নিচ্ছি?
আপনার পর্ণ মুভি দেখার খুব অভ্যাস,? আপনার চোখ নিয়ন্ত্রণ করেন , ব্যাস আউটপুট, প্রতিক্রিয়া সব নিয়ন্ত্রণে চলে আসবে,
মোটের উপর যদি আপনি আপনার অভ্যাসের উৎস খুজে বের করতে পারেন যে আমি আমার কোন ইন্দ্রিয় এর সাহায্য , অভ্যাস টা ধরে আছি তাহলেই আপনি আপনার অভ্যাস টা পরিবর্তন ও করতে পারবেন,
সেই ইন্দ্রিয় টা আপনার অভ্যাস জনিত কারণ যেনো না হয় সেদিকে খেয়াল রাখা আর সেই সময়ে সেই ইন্দ্রিয় কে অন্য কোন পজিটিভ দিকে ব্যবহার করে পজিটিভ কিছু ইনপুট করা,
এখন কথা আসতে পারে, এত সহজেই বলে ফেললেন আর নিয়ন্ত্রন হয়ে গেলো, ??
হুম নিয়ন্ত্রণ হয়ে গেলো, আপনি চাইলে সহায়ক হিসেবে , ধার্মিক বই, ভাল মোটীভেশনাল কিছু সেই সময়ে পড়তে বা দেখতে পারেন , তাহলে চোখ নিয়ন্ত্রণ থাকলো, আর ভাল বই বা মোটিভাশনাল এর ইনপুট ও ঢুকে গেলো, বর্গের সমানুপাতিক হারে আপনার অভ্যাস পরিবর্তন হয়ে যাবে।
তাহলে খারাপ অভ্যাসের ইনপুট নিয়ন্ত্রন এর পাশাপাশি সেই সময় আর সেই ইনপুটের মাধ্যম টা ভাল কোন পজিটিভ ক্ষেত্রে পরিচালিত করতে হবে, অবশ্যই তাহলে সম্ভব, ইনশাআল্লাহ।
লেখাটা বেশ বড় হয়ে গেলো, নিয়সতা আর নিয়মিত চাপ এই প্রসঙ্গে আরেকটা সমীকরণ নিয়ে আসবো, ইনশা আল্লাহ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ..

Share this

Related Posts

Previous
Next Post »

অংকুরোদগম

অঙ্কুরোদগম আশিক আল জাবির ............ আমিও একদিন, উচ্ছাসিত প্রণয়ের বীজ বপন করবো; উজাড় দেহে, দু মুঠো ভরে দেবো জলের মায়ার এক ফোটা জল, জোস্...