স্বপ্ন বিলাসী

স্বপ্ন বিলসী
কবি- আশিক আল জাবির
..................
স্বপ্ন বিলাসী;
আমি জানি আজ রাত্রে তুমি ঘুমাওনি,
হালভাঙ্গা চিত্তে, আঁকাবাঁকা ভাবনা নিয়ে
আকাশ পাণে চেয়ে আছো,
কিন্তু' আকাশে ত আজ চাঁদ উঠেনি
একটা তারা নেই
কাল মেঘ, ঘুটঘুটে অন্ধকার,
তবুও জানি তোমার চোখে ঘুম নেই
ভাবছো...
বিষাদ রাঙা স্মৃতি আজ তোমার মনের কোণে।
তোমার মনে আছে "রাজমহিষী' নদী ভ্রমণের কথা?
তুমি কা্ন পেতে পানির কুলুকুলু আওয়াজ শুনছিলে
আর মৃদু বাতাসে তোমার চুলগুলো উড়ছিলো
আমি অপলকে দেখেছি.
আচমকা...
একটা শেয়াল দেখে ,তুমি ভয়ে আমাকে ঝাপটে ধরেছিলে,
আর পাশের টোঙ দোকানের চাচাটা
তাই দেখে খিলখিল করে হেসেছিলো
যার সামনের চারটা দাঁত ছিলনা.
আমি কিন্তু একটুও লজ্জা পায়নি
বরং খুব সুখ অনুভব করেছি
ঘন নিঃশ্বাস আর তোমার বক্ষের আঘাতে
আমি সেই.........
ঈশশ , সময় টা যদি থেমে যেত
এভাবে যদি সারাজীবন পার হয়ে যেত
আজকের রাতটা তোমার জাগতে হতো না.
স্বপ্ন বিলাসী;
আমি জানি তোমার চোখে জল পড়ছেঃ
ইচ্ছের বলয়ের পরিশেষে তুমি নীরব.
চোখে তো কোন পোকা পরেনি, কিংবা তুমি পেঁয়াজ কাটনি
তবুও তুমি কাদছো,
আর মন পুড়ার গন্ধে বাতাবরণ উন্মাদিত,
নেই কোন শিখা , না কোন ছাই
স্বপ্ন বিলাসী;
আমি জানি তুমি আর কখনো ঘুমাবে না,
চোখ মুছে শুধু মিথ্যা ঘুমানোর ছল।

Share this

Related Posts

Previous
Next Post »

অংকুরোদগম

অঙ্কুরোদগম আশিক আল জাবির ............ আমিও একদিন, উচ্ছাসিত প্রণয়ের বীজ বপন করবো; উজাড় দেহে, দু মুঠো ভরে দেবো জলের মায়ার এক ফোটা জল, জোস্...